শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা বাংলাদেশর হার আফগানদের বিপক্ষে
logo

বাংলাদেশর হার আফগানদের বিপক্ষে

বাংলাদেশ চরম ব্যর্থতার পরিচয় দিল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে । তিন ম্যাচ সিরিজে একটিতেও জিততে পারেনি মিরাজরা। শেষ ম্যাচে তো একশ রানও করতে পারেনি দল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ২৯৩ রান। জবাবে বাংলাদেশ মাত্র ২৭.১ ওভারে গুটিয়ে যায় ৯৩ রানে। এতে ২০০ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ এবং ৩-০ ব্যবধানে সিরিজে হোয়াইটওয়াশ হয়।

ব্যাট হাতে আবারও ধস নামে বাংলাদেশের ইনিংসে। একমাত্র ওপেনার সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়তে পারেন, ৫৪ বলে ৪৩ রান করেন তিনি। বাকিদের মধ্যে কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। শান্ত করেন ৩, হৃদয় ৭, মিরাজ ৬, শামীম ০, সোহান ৪, নাঈম ৭ রান।

শেষ দিকে টেলএন্ডারদের কিছু প্রতিরোধে দল ৯০ পার করে, তবে সেটি কেবল লজ্জা এড়ানোর লড়াই। আফগানিস্তানের হয়ে বিলাল সামি ৩৩ রানে ৫ উইকেট এবং রশিদ খান ১২ রানে ৩ উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান ১১১ বলে ৯৫ রান করেন, আর মোহাম্মদ নবি খেলেন ৩৭ বলে অপরাজিত ৬২ রানের ঝড়ো ইনিংস। বাংলাদেশের হয়ে সাইফ হাসান ৬ রানে ৩ উইকেট এবং হাসান মাহমুদ ও তানভীর ইসলাম নেন ২টি করে উইকেট।

ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের বিপক্ষে এটি আফগানিস্তানের সবচেয়ে বড় ব্যবধানে জয় (২০০ রান)। নিজেদের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ জয়, জিম্বাবুয়ের বিপক্ষে ২৩২ রানের জয়ই তাদের সর্বোচ্চ রেকর্ড।

সবশেষ তিনটি ওয়ানডে সিরিজেই বাংলাদেশকে হারাল আফগানিস্তান। আগের দুই সিরিজে এক ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে পারলেও, এবার সেই সুযোগও পেল না লাল-সবুজরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন