শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে আশাবাদী ফিফা সভাপতি
logo

বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে আশাবাদী ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মন্তব্য করেছেন বাংলাদেশের ফুটবল বিশ্বকাপে খেলা নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, বাংলাদেশ একদিন ফিফা বিশ্বকাপে অংশ নিতে পারে এবং নতুন দেশগুলোকে বিশ্বকাপে আনার লক্ষ্য নিয়েই কাজ করছে ফিফা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক অনুসারীর প্রশ্নের জবাবে শুক্রবার ইনফান্তিনো বলেন, ‘অবশ্যই বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে। বাংলাদেশসহ যেসব দেশ কখনো বিশ্বকাপে খেলেনি, তাদের সেখানে পৌঁছানোর সুযোগ করে দেওয়াই ফিফার লক্ষ্য।

তিনি জানান, এরই মধ্যে বেশ কয়েকটি দেশ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আফ্রিকা অঞ্চল থেকে কেপ ভার্দে, কনক্যাকাফ অঞ্চল থেকে কুরাসাও এবং এশিয়া অঞ্চল থেকে উজবেকিস্তান ও জর্ডানের কথা উল্লেখ করেন ফিফা সভাপতি।

বাংলাদেশকে নিয়ে আশাবাদের কারণ ব্যাখ্যা করে ইনফান্তিনো বলেন,বাংলাদেশ ফুটবলের দারুণ এক দেশ। এখানে ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশে ফুটবলের উন্নয়নে ফিফা বিনিয়োগ করছে। এখানে প্রতিভার কোনো ঘাটতি নেই এবং আমরা ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বকাপে দেখার অপেক্ষায় আছি।

উল্লেখ্য, আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। সম্প্রতি বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ সফর করে গেছে, যা দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

বাস্তবতায় এখনো বাংলাদেশ বিশ্বকাপ তো দূরের কথা, এশিয়ান কাপেও খুব বেশি সাফল্য দেখাতে পারেনি। তারপরও ফিফা সভাপতির এমন মন্তব্য নতুন করে আশার আলো দেখাচ্ছে ফুটবলপ্রেমীদের।

খুঁজুন