শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের বিজিপি ও সেনাসহ ৩৪ জন নাগরিক ফেরত যাচ্ছে
logo

বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের বিজিপি ও সেনাসহ ৩৪ জন নাগরিক ফেরত যাচ্ছে

আমান উল্লাহ, কক্সবাজার:- মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজিপি সহ ৩৪ জন নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে। ওইদিন কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ বিমান যোগে এদের ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন, বিজিবি ও বিমান বন্দর কর্তৃপক্ষ।বিজিবির কক্সবাজার রিজিয়নের অধিনায়ক বিগ্রেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান সোমবার রাত সাড়ে ৮ টার দিকে জানান,  মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জের ধরে সীমান্ত বিভিন্ন পয়েন্ট দিয়ে বিভিন্ন সময় পালিয়ে ৩৪ জন বিজিপি ও সেনা সহ সাধারণ নাগরিক আশ্রয় নিয়ে ছিল। তারা বিজিবির হেফাজতে রয়েছে। তাদের নিতে বুধবার মিয়ানমারের একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে আসবে।

সেখানেই তাদের হস্তান্তর প্রক্রিয়া করা হবে বলে জানান তিনি।কক্সবাজার বিমান বন্দরের পরিচালক মোঃ গোলাম মর্তুজা হোসান জানান, বুধবার ফেরত যাবেন মিয়ানমারের ৩৪ জন নাগরিক। তাদের নিতে মিয়ানমারের একটি বিশেষ একটি বিমান কক্সবাজার বিমানবন্দরের অবতরণের কথা রয়েছে। যেহেতু কক্সবাজারে বির্হিবিশ্বের সঙ্গে যাত্রী গমণাগমনের ব্যবস্থা নেই। তাই মিয়ানমারের এসব নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ বিমান কৃর্তপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। এই ব্যবস্থার আলোকে সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের কক্সবাজার আনা হচ্ছে। ওইদিন মিয়ানমারের নাগরিকদের ইমিগ্রেশন কার্যদি সম্পাদন করে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরান হোসাইন সজীব জানান, ইতিমধ্যে বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের ৩৪ জনকে ফেরত পাঠানোর একটি তালিকা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতর থেকে ফেরত পাঠানোর স্থানীয় প্রশাসনিক কার্যাদি সম্পাদনের ব্যবস্থা নিতে নিদের্শনা দেয়া হয়েছে। যে মতে প্রশাসন প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে।আগে-তিন দফায় পালিয়ে আসা আরও ৭৫২ জনকে স্বদেশে ফেরত নিয়েছিল মিয়ানমার জান্তা সরকার। আর সেদেশে কারাভোগ শেষে ফিরেছে ২১৪ বাংলাদেশি। 

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন