শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা বাংলাদেশ দলের হয়ে বিজিবি’র কৃতি আরচারী নেওয়াজ আহম্মদের স্বর্ণপদক অর্জন
logo

বাংলাদেশ দলের হয়ে বিজিবি’র কৃতি আরচারী নেওয়াজ আহম্মদের স্বর্ণপদক অর্জন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কৃতি আরচারী খেলোয়াড় ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য স্বর্ণপদক অর্জন করে গৌরব বয়ে এনেছেন। ‘২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১’-এ বাংলাদেশ দলের হয়ে অংশগ্রহণ করে রাকিব এই সাফল্য অর্জন করেন।

ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব বর্তমানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এ কর্মরত এবং তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হাইধনখালি গ্রামে।

গত ২০ মার্চ ২০২৬ তারিখ বাংলাদেশ দল থাইল্যান্ডে গমন করে এবং ২১ মার্চ থেকে ব্যাংককে ‘২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১’- প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বাংলাদেশসহ মোট ২২টি দেশের ৪২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

২৭ মার্চ ২০২৬ তারিখ সকালে অনুষ্ঠিত দলগত কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ দল ভিয়েতনামকে ২৩২-২২৫ পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করে। এ বিজয়ে বিজিবি’র এই কৃতি আরচারী গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বিজিবি’র এই গৌরবোজ্জ্বল অর্জন দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে আরও সাফল্যের পথ সুগম করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

খুঁজুন