শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় বাংলাদেশ দাপুটে জয়ে সিরিজ সমতায় ফিরল
logo

বাংলাদেশ দাপুটে জয়ে সিরিজ সমতায় ফিরল

বাংলাদেশ শুরুতে ধাক্কা খেলেও তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং দৃঢ়তায় দাপুটে জয় তুলে নিয়েছে। এতে সিরিজে সমতায় ফিরল স্বাগতিকরা।

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারায় মেহেদী হাসান মিরাজের দল। ১৯৯ রানের লক্ষ্য বাংলাদেশ ছুঁয়ে ফেলে ৩৫.৩ ওভারে।

ব্যাটিংয়ে তানজিদ হাসান ৫৮ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। অপর প্রান্তে দীর্ঘদিন পর ফর্মে ফেরেন শান্ত, যদিও ইনিংসটি বড় করতে পারেননি তিনি। তবে তাদের জুটিতেই সহজ হয়ে যায় ম্যাচের পথ।

এর আগে বল হাতে দুর্দান্ত ছিলেন নাহিদ রানা। গতির ঝড়ে ১০ ওভারে ৩২ রানে ৫ উইকেট নিয়ে কিউই ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন তিনি। তার বিধ্বংসী বোলিংয়েই ২০০ রানের আগেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই সাইফ হাসান আউট হলেও পরে তানজিদ–সৌম্য সরকার জুটি কিছুটা স্বস্তি আনে। এরপর তানজিদ ও শান্ত মিলে গড়েন ১২০ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা ম্যাচকে পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তানজিদের বিদায়ের পর শান্ত ফিফটি স্পর্শ করলেও পরে ইনজুরির কারণে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত তাওহিদ হৃদয় ও মিরাজ ম্যাচ শেষ করে জয় নিশ্চিত করেন।

খুঁজুন