শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা বাগেরহাটের কচুয়া সাইনবোর্ড সংলগ্ন এলাকা থেকে ৬৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
logo

বাগেরহাটের কচুয়া সাইনবোর্ড সংলগ্ন এলাকা থেকে ৬৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে ৬৫ কেজি গাঁজাসহ মোঃ মানজারুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।রোববার ২২ মার্চ বিকেল ৫টার দিকে র‌্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার মানজারুল ইসলামের বাড়ি পিরোজপুর জেলার সদর উপজেলার চালিতাখালী এলাকায়। তিনি মৃত হাশেম ও মৃত সুফিয়া বেগমের ছেলে।র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় কচুয়া থানার সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় মানজারুল ইসলামের হেফাজত থেকে ৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাটের কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাকে কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন