শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন বাগদান সম্পন্ন, ২৩ জানুয়ারি বিয়ে
logo

বাগদান সম্পন্ন, ২৩ জানুয়ারি বিয়ে

বাগদান সম্পন্ন হয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের। দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আগামী ২৩ জানুয়ারি তার বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে আংটি বদলের ছবি শেয়ার করে ভক্তদের এই সুখবর জানান মধুমিতা নিজেই। বিয়ের ছয় দিন আগে ঘরোয়া আয়োজনে বাগদান সারেন এই জুটি।

আংটি বদলের পর কেক কেটে আনন্দ উদ্‌যাপন করেন তারা। প্রকাশিত ছবিতে দেখা যায়, একে অপরের আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন মধুমিতা ও দেবমাল্য। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘শুধুই আমার’।

দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ব্যক্তিগত জীবনে তিনিও ভ্রমণপ্রিয় বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, আগামী ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে তাদের বিয়ের মূল অনুষ্ঠান হবে। পরে ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিয়ের দিন দুজনই ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন।

মধুমিতা সরকারের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। কয়েক বছর আগে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর দীর্ঘ বিরতি শেষে দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী।

খুঁজুন