শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা বাবা হলেন রশিদ খান
logo

বাবা হলেন রশিদ খান

রশিদ খান বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাস্ত সময় পার করছেন । গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জিতেছে তার দল গুজরাট টাইটান্স। ভালো সময়ে আরো একটা সুখবর পেলেন তিনি। বাবা হয়েছেন এই আফগান তারকা।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই খুশির খবর জানিয়েছেন এই আফগান তারকা। গত শুক্রবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রশিদের স্ত্রী।

রশিদ তার ছেলের নাম রেখেছেন আসলান। তুর্কি ভাষায় আসলানের অর্থ সিংহ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'হ্যালো বিশ্ব, আমার নাম আসলান।' পাশাপাশি তিনি নিজে লিখেছেন, 'আমার ছোট রাজপুত্রকে পৃথিবীতে স্বাগত।' স্ত্রী এবং পুত্রের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন রশিদ।

স্ত্রী সন্তানসম্ভবা হলেও পেশাদারিত্ব দেখিয়েছেন রশিদ। চলমান আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেননি। গুজরাটের হয়ে নিয়মিত মাঠে নামছেন। পুত্র সন্তানের জন্মের সময়ও তিনি ব্যস্ত ছিলেন ২২ গজের লড়াইয়ে।

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ৬টি উইকেট পেয়েছেন রশিদ। ওভার প্রতি খরচ করেছেন ৭.৭০ রান। দু’টি ম্যাচে ব্যাট করে ২৪ রান করেছেন। সর্বোচ্চ রানও ২৪। একটি ম্যাচে কোনও রান না করলেও অপরাজিত ছিলেন।

খুঁজুন