শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ
logo

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে। দীর্ঘ সময় পর দলে ফিরেছেন পেসার এবাদত হোসেন। অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত।

এবাদতের সঙ্গে দলে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসান।

আয়ারল্যান্ডের দল ঢাকায় পৌঁছাবে আগামী ৬ নভেম্বর। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ দলের নামের তালিকা: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী, হাসান মুরাদ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন