শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সারাবাংলা আশুলিয়ায় পুলিশের অভিযানে গাঁ'জা'সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
logo

আশুলিয়ায় পুলিশের অভিযানে গাঁ'জা'সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে হোসেন আলী (৫৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে গাঁ'জা উদ্ধার করা হয় বলে জানান পুলিশ।"

সোমবার (৮ জুন) রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.শফিউল আলম সোহাগ। এর আগে, সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে আশুলিয়ার নলাম টানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হোসেন আলী ঢাকা জেলার ধামরাই থানার তেতুলিয়া উত্তরপাড়া এলাকার আসরব আলীর ছেলে। তিনি আশুলিয়ার নলাম টানপাড়া এলাকার শামসুদ্দিনের মালিকানাধীন ভাড়া বাসায় বসবাস করে গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে আশুলিয়ার নলাম টানপাড়া এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুলিয়া থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হোসেন আলী নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.শফিউল আলম সোহাগ জানান, আটক হোসেন আলী একজন পেশাদার মাদক কারবারি। তিনি ঢাকা জেলার আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী মূল্যে মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খুঁজুন