শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা আশুলিয়ায় দুই জনকে গুলি করে হত্যার চেষ্টা,এলাকাজুড়ে আতঙ্ক
logo

আশুলিয়ায় দুই জনকে গুলি করে হত্যার চেষ্টা,এলাকাজুড়ে আতঙ্ক

সাভার প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার জামগড়া ছয়তলা ইস্টার্ন হাউজিং মাঠ, পল্লী বিদ্যুৎ অফিসের পিছনে বাসার সামনে বসে থাকা দুই ভাইকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। গুলিবিদ্ধরা হলেন শিপন (৩৫) ও ইসমাইল (৪০)। স্থানীয়দের ভাষ্যমতে, তারা সম্পর্কে দুই ভাই।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার (১৯ মে ২০২৬ইং) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে তিনটি মোটরসাইকেলে করে আসা ৫-৬ জন সন্ত্রাসী হঠাৎ করে দুই ভাইকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দুই ভাই। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ শিপন এর ভাই ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

আশুলিয়ায় আবারও গুলির ঘটনার বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ জানান, “আমাদের ক্যাম্পে যানবাহনের সংকট রয়েছে। তারপরও যেকোনো সময় গুলাগুলি বা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি। আজকের ঘটনায় দুই ভাইকে কারা গুলি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

খুঁজুন