শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা আর্জেন্টিনার জয় মেসির দাপটে
logo

আর্জেন্টিনার জয় মেসির দাপটে

লিওনেল মেসি ক্যারিয়ারের শেষ লগ্নেও মাঠে দাপট দেখাচ্ছেন। শুক্রবার রাতে লুয়ান্ডায় স্বাগতিক অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। সেই দুই গোলের মধ্যে একটি নিজে করেছেন এবং আরেকটি লাউতারো মার্তিনেজকে দিয়ে করিয়েছেন মেসি।

স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে ম্যাচটির আয়োজন করেছিল অ্যাঙ্গোলা। প্রীতি এই ম্যাচে এমন ফলও ছিল অনুমিত। কারণ শক্তির বিচারে দুই দলের পার্থক্য অনেক। র‌্যাঙ্কিংয়ে অ্যাঙ্গোলার চেয়ে ৮৭ ধাপ এগিয়ে আছে আর্জেন্টিনা।

দুই অর্ধে এদিন দুই গোল পেয়েছে আর্জেন্টিনা। ৪৪ মিনিটে আলবিসেলেস্তেদের এগিয়ে দিয়েছেন মার্তিনেজ। মেসির ক্রস থেকে দারুণ এক শটে গোলটি আদায় করেন তিনি।

দ্বিতীয়ার্ধের ৮২তম মিনিটে ঘটল ঠিক উল্টো ঘটনা। এবার মেসির গোল, যোগানদাতা প্রথম গোলের মালিক মার্তিনেজ। দারুণ গতিতে ডি-বক্সে ঢুকে পড়া মেসির থেকে স্লাইডে বল কেড়ে নেন অ্যাঙ্গোলার এক ডিফেন্ডার, কিন্তু বল ফের চলে যায় মার্তিনেসের পায়ে। তার পাস আবার ডি-বক্সে পেয়ে জোরাল কোনাকুনি শটে জালে জড়ান মেসি। জাতীয় দলের হয়ে ১৯৬ ম্যাচে মেসির গোল হলো ১১৫টি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন