শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা আমরা চাই জনগণের ভোটে এমপি: মাহবুবুর রহমান
logo

আমরা চাই জনগণের ভোটে এমপি: মাহবুবুর রহমান

তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলা বাংলাদেশে এই শ্লোগানকে সামনে রেখে বিশাল উৎসাহ উদ্দিপনার মাঝে অর্ধশতদিক স্পিডবোর্ডের বহর নিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছেন কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। 

হাজার হাজার জনসাধারণের ভালবাসায় শিক্ত হয়েছেন তিনি। ফুলেল শুভেচ্ছা জানান তাহিরপুরের জনসাধারণ।শুক্রবার দিনব্যাপী তাহিরপুর উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ ও পথসভা করেন তিনি। 

সুনামগঞ্জ ১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মাহবুবুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জোয়ার তুলতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশা পুরণ হবে, আমরা চাই জনগণের ভোটে এমপি। পিআর পদ্ধতি জনগণ চায় না। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের জনগণ। আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। 

তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মওলানা আবুল কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মিয়ার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, আজিজুর রহমান, আজাদ হোসেন বাবলু, সদস্য অ্যাডভোকেট শাহিনুর রহমান, মধ্যনগর উপজেলা বিএনপির সদস্য মো. সেনোয়ার হোসেন, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিক, জামালগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক ও তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন