শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন আমি নিজেও বিপদে আছি: বাবু
logo

আমি নিজেও বিপদে আছি: বাবু

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার একটি মামলায় সম্প্রতি চলচ্চিত্র নায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ।  গ্রেপ্তারের পর কারাগারে পাঠনো হয় তাকে।

গতকাল মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার সিএমএম আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন নুসরাত ফারিয়া।

এই নায়িকাকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে আসে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার কথা। সিনেমায় ‘শেখ হাসিনার’ চরিত্র রূপায়ন করেন নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত এই সিনেমায় বাংলাদেশের গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করেন। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পরে তিনিও নাকি বিপদে আছেন, এমনটিই জানিয়ে ছিলেন এই অভিনেতা।

ফজলুর রহমান বাবু গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে বলেন, নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। তবে উনি কি অভিনয় করার জন্য বন্দি হয়েছেন, নাকি অন্য কোনো কারণে, সেটা আমাদের কাছে পরিষ্কার না। যদি খুব পরিষ্কার করে বলি তাহলে বলতে হবে- নিজেও বিপদে আছি।

উল্লেখ্য, ভারতের শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তি পায়। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৯ সালে। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন চিত্রনায়ক আরিফিন শুভ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও যাদের দেখা গেছে- নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরকে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন