শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
logo

আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আজ মঙ্গলবার (৯ ‍জুন) সকাল থেকে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে নাটোরের কয়েকটি এলাকায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৮ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

এতে বলা হয়, নাটোর গ্রিডের বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্র এবং বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের সব ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

এর ফলে বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, চান্দাই ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়নের আংশিক এলাকা এবং নগর ইউনিয়নে মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

নাটোর গ্রিডে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। তবে পরিস্থিতি বিবেচনায় কাজের সময় কিছুটা কম-বেশি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

খুঁজুন