শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় আজ থেকে ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষেধ, থাকবে যৌথ নজরদারি
logo

আজ থেকে ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষেধ, থাকবে যৌথ নজরদারি

জীববৈচিত্র্য, বন্যপ্রাণী এবং মৎস্যসম্পদের নির্বিঘ্ন প্রজনন ও সুরক্ষার স্বার্থে আজ সোমবার (১ জুন) থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সুন্দরবন। এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলে, বাওয়ালি, মৌয়াল কিংবা পর্যটক—কেউই বনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে বন বিভাগ।

বন কর্তৃপক্ষ জানিয়েছে, জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সুন্দরবনের অধিকাংশ নদী ও খালে মাছ ডিম ছাড়ে। একই সঙ্গে এটি বন্যপ্রাণীর প্রজনন এবং বনের বিভিন্ন উদ্ভিদের বীজ থেকে নতুন চারা গজানোরও মূল সময়। প্রকৃতির এই স্বাভাবিক বিকাশ ও প্রজনন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করতেই প্রতি বছরের মতো এবারও এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

​সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফরেস্টার এরফান উদ্দীন জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন আবারও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে এই তিন মাস নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে বনে প্রবেশ করতে না পারে, সেজন্য বন বিভাগ, কোস্ট গার্ড এবং নৌপুলিশ যৌথভাবে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করবে।

খুঁজুন