শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে
logo

আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে

আজ শনিবার তিন জানুয়ারি ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। রফতানি উন্নয়ন ব্যুরো জানায়, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে সকাল ১০টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করা হবে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, এবারের মেলায় অনলাইনের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুবিধার জন্য ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করা যাবে। পাশাপাশি সরাসরি অন-স্পট টিকিট কেনার ব্যবস্থাও থাকবে।

দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস চালু থাকছে। এর পাশাপাশি কনসেশনাল রেটে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও-এর সার্ভিসও যুক্ত করা হয়েছে।

এর আগে মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল ১ জানুয়ারি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের লক্ষ্য নিয়ে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালে মেলা অনুষ্ঠিত হয়নি। পরে ২০২২ সাল থেকে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার আয়োজন করা হচ্ছে।

খুঁজুন