শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা আইরিশদের বড় ব্যবধানে সিরিজ হারাল বাংলাদেশ
logo

আইরিশদের বড় ব্যবধানে সিরিজ হারাল বাংলাদেশ

বাংলাদেশের জয় নিশ্চিত হবে বলে ধারণা করছিলেন অনেকে। তবে সেই ভাবনায় পানি ঢেলে আজ (রোববার) ৫৯.২ ওভার ব্যাট করল আয়ারল্যান্ডের টেল এন্ডাররা। ৭১ রানে অপরাজিত কার্টিস ক্যাম্ফার তো মিরপুরে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ বল (২৫৯) খেলার রেকর্ডই গড়ে ফেললেন। তা সত্ত্বেও দীর্ঘ অপেক্ষা শেষে ২১৭ রানের ব্যবধানে বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের দেয়া ৫০৯ রানের লক্ষ্যে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। অনেকেই ভেবেছিলেন প্রথম সেশনেই হয়তো জিতে যাবে টাইগাররা। তবে এই ৪ উইকেট পেতে রীতিমত ঘাম ছুটেছে তাইজুল ইসলাম, হাসান মুরাদদের। প্রায় ৬০ ওভার বোলিং করে আইরিশদের অলআউট করে দুই ম্যাচের সিরিজে ২-০ তে জিতল নাজমুল হোসেন শান্তর দল।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন