শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজনীতি আবারও ওয়াকআউট করল জামায়াত
logo

আবারও ওয়াকআউট করল জামায়াত

জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে সন্ধ্যা ৬টার দিকে বিরোধী দলের নেতা জামায়াত আমির শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন।

তিনি বলেন, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও আজকে যেসব গণবিরোধী বিল পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। আমরা তাই ওয়াকআউট করছি। এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে সংসদ অধিবেশন থেকে বের হয়ে যান।

তার এ বক্তব্যের আগেই জেলা পরিষদ (সংশোধিত) এবং পৌরসভা (সংশোধিত) বিল কণ্ঠভোটে পাস হয়।

এছাড়া, আজ জাতীয় সংসদে ১২টি বিল পাস হয়। এর মধ্যে অন্তর্র্বতী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দুটি বিল পাস হয়।

পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ রহিত করে ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনঃপ্রচলনের লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬ পাস করা হয়েছে।

এছাড়া, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ রহিত করে সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬ এবং একই অধ্যাদেশ রহিত করে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬ পাস করা হয়।

খুঁজুন