শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় আবারও দাম বাড়ল এলপিজি গ্যাসের
logo

আবারও দাম বাড়ল এলপিজি গ্যাসের

আবারও বাড়ানো হয়েছে দেশের বাজারে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এক মাসের মধ্যে এটি দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দর কার্যকর করেছে।

বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম ১৭ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়েছে। এর ফলে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪০ টাকায় নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে প্রতি সিলিন্ডারে গ্রাহককে আগের তুলনায় ২১২ টাকা বেশি পরিশোধ করতে হবে।

এর আগে চলতি মাসের শুরুতে প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল। এক মাসের ব্যবধানে দুই দফা মূল্যবৃদ্ধিতে এলপিজির দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গেল।

বারবার দাম বাড়ায় আবাসিক ও ক্ষুদ্র ব্যাবসায়িক খাতে এলপিজি ব্যবহারকারীদের ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিইআরসি নিয়মিত আন্তর্জাতিক বাজারদর, সৌদি আরামকোর চুক্তিমূল্য (সিপি) এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় এলপিজির মূল্য সমন্বয় করে থাকে। তবে সাম্প্রতিক এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

খুঁজুন