দাপুটে জয় পেয়েছে জার্মানি জাতীয় ফুটবল দল বিশ্বকাপের প্রথম ম্যাচেই। ‘ই’ গ্রুপের ম্যাচে অভিষিক্ত কুরাসাও জাতীয় ফুটবল দল-কে ৭-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে জার্মানি।
ম্যাচের ৬ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন এনমেচা। তবে ১৪ মিনিটে লিভানো কোমেনেনসিয়া দুর্দান্ত এক বাঁ-পায়ের শটে সমতা ফেরায় কুরাসাও। এরপর ম্যাচের ৩৮ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে জার্মানিকে আবার লিড এনে দেন নিকো শ্লটারবেক। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান কাই হাভার্টজ।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে জার্মানরা। ৪৭ মিনিটে জশুয়া কিমিখের পাস থেকে গোল করেন জামাল মুসিয়ালা। এরপর একের পর এক আক্রমণে কুরাসাওয়ের রক্ষণ ভেঙে পড়ে।
শেষ দিকে ৬৮, ৭৮ ও ৮৮ মিনিটে আরও তিন গোল যোগ করে জার্মানি। গোল করেন নাথানিয়েল ব্রাউন, ডেনিজ উনদাভ এবং আবারও কাই হাভার্টজ।
পুরো ম্যাচে কুরাসাওকে কোনো সুযোগই দেয়নি জার্মানি, শেষ পর্যন্ত স্কোরলাইন দাঁড়ায় ৭-১।
উল্লেখ, ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ ব্যবধানে হারানোর ঐতিহাসিক ম্যাচের স্মৃতি আবারও মনে করিয়ে দিল জার্মানির এই বড় জয়।
৭-১ গোলে জয় পেল জার্মানি
৭-১ গোলে জয় পেল জার্মানি
দাপুটে জয় পেয়েছে জার্মানি জাতীয় ফুটবল দল বিশ্বকাপের প্রথম ম্যাচেই। ‘ই’ গ্রুপের ম্যাচে অভিষিক্ত কুরাসাও জাতীয় ফুটবল দল-কে ৭-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে জার্মানি। ম্যাচের ৬ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন এনমেচা। তবে ১৪ মিনিটে লিভানো কোমেনেনসিয়া দুর্দান্ত এক
বাঁ-পায়ের শটে সমতা ফেরায় কুরাসাও। এরপর ম্যাচের ৩৮ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে জার্মানিকে আবার লিড এনে দেন নিকো শ্লটারবেক। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে জার্মানরা। ৪৭ মিনিটে জশুয়া কিমিখের পাস থেকে গোল করেন জামাল মুসিয়ালা। এরপর একের পর এক আক্রমণে কুরাসাওয়ের রক্ষণ ভেঙে পড়ে।
শেষ দিকে ৬৮, ৭৮ ও ৮৮ মিনিটে আরও তিন গোল যোগ করে জার্মানি। গোল করেন নাথানিয়েল ব্রাউন, ডেনিজ উনদাভ এবং আবারও কাই হাভার্টজ। পুরো ম্যাচে কুরাসাওকে কোনো সুযোগই দেয়নি জার্মানি, শেষ পর্যন্ত স্কোরলাইন দাঁড়ায় ৭-১। উল্লেখ, ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ ব্যবধানে হারানোর ঐতিহাসিক ম্যাচের স্মৃতি আবারও মনে করিয়ে দিল জার্মানির এই বড় জয়।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত