শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সারাবাংলা ৫ ঘণ্টার ভোগান্তি শেষে খুলনার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
logo

৫ ঘণ্টার ভোগান্তি শেষে খুলনার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

মাঝরাতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় দীর্ঘ ৫ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে খুলনার সাথে উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ সচল হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

​এর আগে, গতকাল বুধবার (২০ মে) দিবাগত রাত ৩টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেনের পেছনের বগি লাইনচ্যুত হলে একযোগে বন্ধ হয়ে যায় রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকাগামী সব ট্রেনের চাকা। মাঝরাতের এই আকস্মিক দুর্ঘটনায় বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বেশ কিছু যাত্রীছাপ্পর ট্রেন, ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

সাফদারপুর স্টেশনের মাস্টার রিপন আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে আজ ভোর ৭টার দিকে খুলনা থেকে একটি বিশেষ উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দলের দ্রুত ও তৎপর প্রচেষ্টায় মাত্র এক ঘণ্টার মধ্যে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়া সম্ভব হয়। লাইন সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করার পর সকাল ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

​বর্তমানে এই রুটের সকল ট্রেন শিডিউল অনুযায়ী গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বলে রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

খুঁজুন