শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা ৩১দফা বাস্তবায়নে জামালপুরে বিএনপির লিফলেট বিতরণ
logo

৩১দফা বাস্তবায়নে জামালপুরে বিএনপির লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে জামালপুরে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে এ লিফলেট বিতরণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা গত ১৭ বছর যুগের শ্রেষ্ঠ ভোট ডাকাত, লুটেরা, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের আন্দোলন করেছি। গত ১৭ বছরে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার ভোটের নামে প্রহসনের নির্বাচন দিয়ে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে। একতরফা ভাবে রাষ্ট্রিয় ক্ষমতা দখল করেছিল। ১৭ বছরে লুটতরাজের মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র যন্ত্রগুলোকে অকেজো ও দলীয় করণ করা হয়ে ছিল।

বাংলাদেশে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা যে সম্পদ তৈরি করেছেন সেই সম্পদ শুধু মাত্র একটি ক্ষেত্রে নয় বাংলাদেশের রাষ্ট্র যন্ত্রগুলোকে অকেজো দলীয় করণ করা সহ দুর্নীতি, দু:শাসনের মধ্যে দিয়ে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিনত করেছিল।

তিনি আরও বলেন, এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়। এখন আমাদের একটাই দাবি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে। যে সরকার এই রাষ্ট্রকে আগামী দিনে দুর্নীতি মুক্ত, উন্নত, সমৃদ্ধ, উদার গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের মর্যাদাশীল রাষ্ট্রে পরিনত করবে। 

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, আরিফ হোসেন বাহাজ, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওছার, সদস্য সচিব মঞ্জরুল করিম সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে ফৌজদারি মোড় থেকে বকুলতলা পর্যন্ত রাস্তার দুই পাশের দোকানদার ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন