শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিরাজদিখানে দিনব্যাপী নানাবিধ কর্মসূচি অনুষ্ঠিত
logo

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিরাজদিখানে দিনব্যাপী নানাবিধ কর্মসূচি অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ২৬ মার্চ ২০২৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, স্থানীয় বিএনপি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানাবিধ কর্মসূচির আয়োজন করে।

বৃহস্পতিবার ২৬ মার্চ প্রত্যুষে ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।পরে

জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। গৌরবময় এ দিবস উদ্যাপন উপলক্ষে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধে প্রাণ উৎসর্গকারী সকল শহিদ এবং নির্যাতিতা মা-বোনদের; যাদের আত্মত্যাগের বিনিময়ে এ স্বাধীন বাংলাদেশ।

সকাল ৭ টার দিকে প্রধান অতিথি মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ শহিদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসুচিতে যোগ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন,সহকারী কমিশনার তৌফিকুর রহমান বারী,সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল আনোয়ার পারভেজ,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী,মুক্তিযুদ্ধাগন,

অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান, ওসি (তদন্ত) হাবিবুর রহমান,সেকেন্ড অফিসার এসআই মাসুদ স্থানীয় বিএনপি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা।

খুঁজুন