শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা ২২ দেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন
logo

২২ দেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন

ফিফা বিশ্বকাপ আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে সম্মেলিতভাবে অনুষ্ঠিত হবে। সেই বিশ্বকাপকে সামনে রেখে ২২ দেশের জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।

অ্যাডিডাস যে ২২ দেশের জার্সি উন্মোচন করেছে তাদের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেনের জার্সিসহ আরও বেশকিছু দেশের জার্সি, যারা এরই মধ্যে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে কিংবা বিশ্বকাপে খেলা অনেকটা নিশ্চিত। মূলত, যেসব ফেডারেশনের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি রয়েছে তাদের জার্সিই উন্মোচন করা হয়েছে।

তবে অ্যাডিডাসের উন্মোচিত জার্সিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিদের আর্জেন্টিনার জার্সি। নতুন আকাশী-নীল এবং সাদা জার্সিতে উল্লম্ব স্ট্রাইপ রয়েছে, তিন রঙের গ্রেডিয়েন্ট প্রভাব রয়েছে। আলবিসেলেস্তেদের জয় করা ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপ জয়ের কথা স্মরণ করা হয়েছে।

প্রকাশ করা ২২ দেশের মধ্যে ছয়টি দেশ ইতোমধ্যে বিশ্বকাপের বাছাইপর্ব উৎরে গেছে। এছাড়া, বিশ্বকাপে খেলার নিশ্চিত সুযোগ রয়েছে এমন দেশ যেমন জার্মানি, স্পেন এমন দেশের জার্সিও রয়েছে। এবারের বিশ্বকাপের আসর হবে ৪৮ দেশ নিয়ে।

আগামী বছরের ১১ জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন