শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রযুক্তি ২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই
logo

২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই

ঢাকা, ৩১ মার্চ, ২০২৬: ভ্রমণপিপাসুরা অনেক সময় পাহাড় বা খোলা আকাশের মতো বিশাল কোনো জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পছন্দ করেন, যাতে চারপাশের পরিবেশ আর নিজেকে একসাথে ফ্রেমে রাখা যায়। কিন্তু সমস্যা হয় যখন সেই ছবিগুলো জুম করে বা কেটে ছোট করা হয়। সাধারণ স্মার্টফোনে জুম করলে ছবির ডিটেইল বা সুক্ষ বিষয়গুলো ঝাপসা হয়ে যায়। ফলে শুরুতে ছবিটা সুন্দর মনে হলেও জুম করার পর আর আগের মতো পরিষ্কার থাকে না।

স্মার্টফোনের এই চিরাচরিত সমস্যা দূর করতেই ভিভো ডিজাইন করেছে ভি৭০ এফই। যাতে জুম বা এডিট করার পরেও ছবির মান ঠিক থাকে। ভিভো নিশ্চিত করেছে, আগামী ৯ এপ্রিল দেশে লঞ্চ হচ্ছে নতুন ভিভো ভি৭০ সিরিজ। ভিভো ভি৭০ এফই- তে থাকবে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা। দূরের পাহাড় কিংবা শহরের কোনো সুন্দর জায়গা অথবা যেকোনো গ্রুপ ছবিতে এই ক্যামেরায় সব ডিটেইলস স্পষ্টভাবে ধরা পড়বে। জুম করার পরও ছবি ফেটে যাওয়া বা ঝাপসা না হওয়ায় ব্যবহারকারীরা পরে সহজেই ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিতে পারবেন। সেই সাথে, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) প্রযুক্তি ছবির ঝাপসাভাব কমিয়ে আনে, যা চলার পথেও একদম স্থির ও পরিষ্কার ছবি তুলতে সাহায্য করে।

এটি বিশেষ করে ভ্রমণে খুব কাজে দিবে, যখন হুটহাট ছবি তোলার পর পরে তা এডিট করার প্রয়োজন পড়ে। এর ২০০ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরায় ছবি তুললে সব ডিটেইলস এতই নিখুঁত থাকে যে, ছবির যেকোনো অংশ পরে জুম বা ক্রপ করলেও কোয়ালিটি একই থাকবে। সেই সাথে এই ক্যামেরার আলো ও রঙের ভারসাম্য ছবিকে একদম বাস্তবের মতো দেখাবে। বড় ল্যান্ডস্কেপ হোক বা কাছের পোর্ট্রেট, সব পরিস্থিতিতেই আউটপুট স্থির ও নিখুঁত থাকে। ক্যামেরার পাশাপাশি ভিভো ভি৭০ এফই-এর ডিজাইনও হতে যাচ্ছে বেশ নজরকাড়া। এর মিউজ পার্পল রঙের উজ্জ্বল আভা ভিন্ন ভিন্ন কোণ থেকে ফোনটির রঙে দেয় উজ্জ্বল ইফেক্ট। এর সূক্ষ্ম কারুকাজ আর প্রিমিয়াম ডিজাইন ফোনটিকে দেয় এক শৈল্পিক রূপ, যা ভ্রমণপিপাসুদের রুচির সাথে একদম মিলে যাবে।
ভি৭০ এফই এর সাথে ভিভো নিয়ে আসছে তাদের ফ্ল্যাগশিপ ফোন ভি৭০। আগামী ৯ এপ্রিল বাংলাদেশে ভি৭০ সিরিজ লঞ্চ হবে। যা ব্যবহারকারীদের ছবি তুলতে এবং তা পরবর্তীতে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার ক্ষেত্রে দেবে বাড়তি স্বাধীনতা। বিশেষ করে ছবি তোলার পর তা রিফাইন করার দারুণ সুবিধা মিলবে এই সিরিজে।

খুঁজুন