শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রযুক্তি ১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি
logo

১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি

নতুন ডিভাইস আনাকে কেন্দ্র করে আবারও বাজারে শোরগোল তৈরি করেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। গুঞ্জন শোনা যাচ্ছে, মাত্র ১৮ হাজার টাকা দামের মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি।
এই খাতের বিশেষজ্ঞরা জানান, বর্তমানে এই রেঞ্জের স্মার্টফোনে ৫,০০০ থেকে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাওয়া যায়। কিন্তু, রিয়েলমি এই রেঞ্জকে আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। আশা করা যায়, ঘনঘন চার্জ দেওয়া ছাড়াই দীর্ঘসময় ধরে স্মার্টফোন ব্যবহার করতে চান এমন ক্রেতাদের প্রত্যাশা পূরণেই এ ব্যাটারি নিয়ে আসা হচ্ছে।
সূত্র থেকে জানা যায়, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও ভ্যালু-ড্রিভেন ফিচারের জন্য ব্যাপক জনপ্রিয় রিয়েলমির সি-সিরিজ থেকে এই ডিভাইসটি নিয়ে নিয়ে আসা হতে পারে।
এই গুঞ্জন সত্যি হলে, এ সেগমেন্টের স্মার্টফোনে নতুন মানদণ্ড তৈরি করবে রিয়েলমি। একইসাথে, সাশ্রয়ী মূল্যে সারাদিন ব্যবহারের সক্ষমতায় অতুলনীয় হয়ে উঠবে এটি।
রিয়েলমির পক্ষ থেকে এখনো কিছু নিশ্চিত করা না হলেও, ইতোমধ্যে এই উন্মোচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

খুঁজুন