শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার
সারাবাংলা ১৮ বছর পর খালেদা জিয়ার ভাগনে তুহিন কে সৈয়দপুর জেলা বিএনপির সংবর্ধনা
logo

১৮ বছর পর খালেদা জিয়ার ভাগনে তুহিন কে সৈয়দপুর জেলা বিএনপির সংবর্ধনা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের দীর্ঘ ১৮ বছর পরে নিজ  জেলার সৈয়দপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার ( ১৭ মে ) বেলা দেড়টায় সৈয়দপুর উপজেলার সিএসডি মোড়ে পৌঁছলে তাকে ফুল দিয়ে তাকে ওই সংবর্ধনা দেয়া হয়।

এর পর সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহীন আকতারের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংবর্ধিত ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম জনি, একরামুল হক কাজী, জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু,, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক, এমএ পারভেজ লিটন, মনোয়ার হোসেন চৌধুরী,  সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারন সম্পাদক শেখ বাবলু , বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী প্রমুখ।  

পরে তিনি নীলফামারীর ডোমারের উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে যাত্রা করেন।  সেখানে বিকাল ৩টায় বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। উল্লেখ গত ২২ এপ্রিল আমেরিকা থেকে তিনি বাংলাদেশে আসেন। দেশে এসে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। গত ৮ মে হাইকোর্ট থেকে তিনি জামিনে মুক্তি পান। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন