শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র
জাতীয় ১১৭ ফুট উঁচুতে উড়লো বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা
logo

১১৭ ফুট উঁচুতে উড়লো বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে ১১৭ ফুট উঁচুতে উড়লো বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকা।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ফ্ল্যাগ স্ট্যান্ডটির উদ্বোধন করা হয়। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় উড়ছে এই পতাকা।

স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্তরেখার মধ্যখানে ফ্ল্যাগ স্ট্যান্ডটি নির্মিত হয়েছে। দিনে বেলায় উড়বে এই পতাকা, আর পতাকা উড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সাবেত আলী দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার এই ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহেরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক ইকবাল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলা প্রশাসন জানায়, বাংলাবান্ধা জিরো পয়েন্টের বিপরীতে ভারতীয় প্রান্তে প্রায় ১০০ ফুট উচ্চতার একটি ফ্ল্যাগ স্ট্যান্ডে ভারতীয় পতাকা উড়ানো হয়। কিন্তু বাংলাদেশ প্রান্তে বড় কোনো ফ্ল্যাগ স্ট্যান্ড বা সেভাবে পতাকা উত্তোলনের ব্যবস্থা ছিল না। 

বাংলাদেশ প্রান্তে ভারতের চেয়েও বেশি উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা উড়ানোর দীর্ঘদিনের দাবী ছিল পঞ্চগড় বাসীর। সে দাবীর প্রেক্ষিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। 

প্রধান অতিথি জেলা প্রশাসক ফলক উন্মোচনের পর অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হলো—এখন থেকে দেশের সবচেয়ে উঁচু স্থানে জাতীয় পতাকা উড়বে বাংলাবান্ধায়। 

তারা আরও জানান, দেশের বিভিন্ন জেলা শহর থেকে মানুষ এই স্থানটি দেখতে আসবে, যা আমাদের গর্বের বিষয়। কারন দক্ষিণের সমুদ্রপৃষ্ঠ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও বাংলাবান্ধার গড় উচ্চতা প্রায় ১৫০ ফুট (৪৬ মিটার)। এটি বাংলাদেশের সর্বোচ্চ জেলা এবং এর ভূপ্রকৃতি বালুকাময় ও জলাভূমি নির্ভর। 

এর আগে বাংলাবান্ধা কাস্টমস চত্বর থেকে ফ্ল্যাগস্ট্যান্ড পর্যন্ত হাতে জাতীয় পতাকা নিয়ে বর্ণিল র‌্যালি বের করা হয়। র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন