শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১ ঘণ্টা পর ফিরলো ফেসবুক-মেসেঞ্জার
বিনোদন সালেহ বিশ্বাসের ‘নিজে ভালো জগৎ ভালো’
logo

সালেহ বিশ্বাসের ‘নিজে ভালো জগৎ ভালো’

সালেহ বিশ্বাসের ‘নিজে ভালো জগৎ ভালো’দেশের প্রতিভাবান কণ্ঠশিল্পীদের একজন সালেহ বিশ্বাস। মাটির গানের সঙ্গে তার কণ্ঠের সখ্যতা। এবার তিনি গেয়েছেন ‘নিজে ভালো জগৎ ভালো’ শিরোনামের নতুন একটি গান।

গানটির কথা লিখেছেন সচল পাগল সুজন। সুর করেছেন সালেহ বিশ্বাস নিজেই। সংগীত পরিচালনায় কেজিএম রাহাত। গানটিতে সালেহ ছাড়াও কণ্ঠ দিয়েছেন সুজন, সুব্রত দে, পাবলো পিকাসো।

জঙ্গীর কথায় পিলুর সুরে পান্থ কানাইয়ের নতুন গান গানটি নিয়ে সালেহ বলেন, ‘গানটিতে চিরন্তন সত্য কিছু কথা তুলে এনেছেন পাগল সুজন ভাই। তাতে সুর ও কণ্ঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সবার আন্তরিকতা ও দরদ মিশে আছে গানটিতে। গানটির মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হচ্ছে। আশা করি সবার ভালো লাগবে।’

নির্মিত হয়েছে ‘নিজে ভালো জগৎ ভালো’র মিউজিক ভিডিও। নির্মাণ করেছেন নাসির উদ্দিন সনি। এরইমধ্যে প্রকাশ পেয়েছে তার টিজার। আজ শনিবার সালেহ বিশ্বাসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নিজে ভালো জগৎ ভালোর মিউজিক ভিডিও।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন