শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
জাতীয় রাকসুর ভিপি মোস্তাকুর, জিএস আম্মার
logo

রাকসুর ভিপি মোস্তাকুর, জিএস আম্মার

ফলাফল ঘোষণা করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের। এতে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস এস এম সালমান সাব্বির। জিএস নির্বাচিত হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার।

গতকাল (বৃহস্পতিবার) নির্বাচনের পর রাত থেকে পর্যায়ক্রমে ১৭ টি হলের ফলাফল ঘোষণা করা হয়।

ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ ভোট পেয়েছেন ১২ হাজার ৬৮৭, জিএস পদে সালাউদ্দিন আম্মার পেয়েছেন ১০ হাজার ৫৭০ ভোট, এজিএস পদে এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয় রাকসুর ভোট গ্রহণ। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন। নির্বাচনে গড়ে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে রাকসু নির্বাচন। এবারের নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাকসুতে ২৪৮ জন, সিনেটের ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন এবং ১৭টি আবাসিক হল সংসদে ৫৯৭ জন প্রার্থী লড়েছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন