শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
জাতীয় পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
logo

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা দেন।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা।

তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদ মোবারক জানিয়ে বলেন, ইসলামের এই মহিমান্বিত উৎসব কেবল আনন্দের নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন শিক্ষা বহন করে।

প্রধানমন্ত্রী তার বার্তায় হযরত ইব্রাহিম (আ.) এর আত্মত্যাগ ও আনুগত্যের দৃষ্টান্ত স্মরণ করে বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার অটল ঈমান ও নিঃশর্ত আত্মত্যাগের শিক্ষা মুসলিম উম্মাহর জন্য গভীর তাৎপর্য বহন করে।

তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আল্লাহর দরবারে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম বিশ্বের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করেন। একইসঙ্গে বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্যও দোয়া করেন প্রধানমন্ত্রী।

বার্তার শেষাংশে তিনি বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তার অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।

খুঁজুন