শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১ ঘণ্টা পর ফিরলো ফেসবুক-মেসেঞ্জার
জাতীয় মির্জা ফখরুল দেশাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন
logo

মির্জা ফখরুল দেশাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন

বিএনপির মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দেওয়া এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আমি সকলের অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

তিনি আরও বলেন, ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যার মূল শিক্ষা ত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। তার ভাষায়, কোরবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর নৈকট্য লাভ এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই হওয়া উচিত জীবনের লক্ষ্য।

বিএনপি মহাসচিব বলেন, ঈদুল আজহার প্রধান শিক্ষা হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। এই উৎসব মানুষের মধ্যে ত্যাগের মানসিকতা জাগ্রত করে এবং সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের প্রেরণা দেয়।

তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি উৎসবই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। ঈদ মানবজাতিকে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ করে।

তিনি সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই এ উৎসবের প্রকৃত শিক্ষা।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এ বাণীতে তিনি দেশবাসীর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

খুঁজুন