শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বিশ্ব কুয়েতে দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালালো ইরান
logo

কুয়েতে দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালালো ইরান

ইরান আবারও ব্যাপক হামলা চালিয়েছে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে। শুক্রবার (৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

ইরানের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে জানিয়েছে, তারা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে একঝাঁক ‘ধ্বংসাত্মক’ ও নতুন প্রজন্মের ড্রোন পাঠিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় বিপুল সংখ্যক ড্রোন দিয়ে ঘাঁটিগুলোতে উপর্যুপরি আঘাত হানা হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টা পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের এই অভিযান কেবল কুয়েতে সীমাবদ্ধ নয়। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো ছাড়াও ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানছে।

আইআরজিসি জানায়, ইসরায়েলের প্রধান প্রবেশদ্বার বেন গুরিয়ান বিমানবন্দরসহ হাইফা ও তেল আবিবের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও বড় ধরনের হামলা চালানো হয়েছে। তবে এই হামলার বিপরীতে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন বা ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

খুঁজুন