শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১ ঘণ্টা পর ফিরলো ফেসবুক-মেসেঞ্জার ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপপর্বে উত্তেজনা যে ১০ হাইভোল্টেজ ম্যাচ সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত ঢাকায় যোগ দিয়েই দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় নতুন ভারতীয় হাইকমিশনারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের কোনো সুস্পষ্ট রূপরেখা নেই: নাহিদ ইসলাম খুলনায় যৌথ অভিযানের মাঝেই দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বাজেটে: অর্থমন্ত্রী দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার
সারাবাংলা খুলনায় আশিক গ্রুপের ৪ সক্রিয় সন্ত্রাসী গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও একাধিক মামলার আসামি
logo

খুলনায় আশিক গ্রুপের ৪ সক্রিয় সন্ত্রাসী গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও একাধিক মামলার আসামি

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর খুলনা সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ‘আশিক গ্রুপ’-এর চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা খুলনা সদর থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা মামলাসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন:

​মো: লেলিন হাওলাদার (৩৪)
​মো: হোসেন মুন্সি (২৪)

নয়ন (২২) * হাফিজুল ওরফে মো: সোহেল (৪০)পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে এই চার সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় নানা রকম সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি চালিয়ে আসছিল। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

খুঁজুন