শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১ ঘণ্টা পর ফিরলো ফেসবুক-মেসেঞ্জার
জাতীয় দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে: নাহিদ
logo

দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে: নাহিদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিরোধী দলীয় হুইপ।

জ্বালানি সঙ্কট, দ্রব্যমূল্য ও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিশেষ করে জ্বালানি তেলের সঙ্কট ও দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিশু থেকে শুরু করে বয়স্ক নারীরাও আজ ধর্ষণের শিকার হচ্ছেন, আর পাড়া-মহল্লায় মাদকের সিন্ডিকেট আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। এসবের পুরো দায় বর্তমান সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে বিরোধী দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এনসিপি আহবায়ক।

খুঁজুন