শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১ ঘণ্টা পর ফিরলো ফেসবুক-মেসেঞ্জার
খেলাধুলা ব্রাজিলের বিশ্বকাপ দলের জার্সি নম্বর ঘোষণা
logo

ব্রাজিলের বিশ্বকাপ দলের জার্সি নম্বর ঘোষণা

বিশ্বকাপ সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তির অধীনে আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে দল গুছিয়ে নিচ্ছে সেলেসাওরা।

মড়ড়মষব হবংি
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে এড়ড়মষব ঘবংি ফিডটি অনুসরণ করুন
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) দলীয় খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করেছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আইকনিক ১০ নম্বর জার্সি, যা ফিরিয়ে দেওয়া হয়েছে নেইমার জুনিয়রের হাতে।


রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র আগেই জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপে ১০ নম্বর তিনি ব্যবহার করবেন না। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার নেইমার ফিরছেন নিজের পরিচিত ১০ নম্বর জার্সিতে। ভিনিসিউস জুনিয়র খেলবেন ৭ নম্বর জার্সি পরে।

দলের অন্যতম অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে দেওয়া হয়েছে ৫ নম্বর জার্সি, যা তার ক্যারিয়ারে বহুবার ব্যবহৃত হয়েছে। তার কাছ থেকে এবারও বড় ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক পাবেন ১৯ নম্বর জার্সি, আর রাফিনহা খেলবেন ১১ নম্বর জার্সিতে।

বিশ্বকাপের আগে পানামা ও মিশরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।

ব্রাজিল স্কোয়াড ও তাদের জার্সি নম্বর

আলিসন (১), ওয়েসলি (২), গ্যাব্রিয়েল মাগালহায়েস (৩), মারকুইনিওস (৪), কাসেমিরো (৫), অ্যালেক্স সান্দ্রো (৬), ভিনিসিয়ুস জুনিয়র (৭), ব্রুনো গিমারায়েস (৮), মাতেউস কুনিয়া (৯), নেইমার জুনিয়র (১০), রাফিনিয়া (১১), ওয়েভারতন (১২), দানিলো (১৩), ব্রেমার (১৪), লিও পেরেইরা (১৫), ডগলাস সান্তোস (১৬), ফাবিনিও (১৭), দানিলো সান্তোস (১৮), এন্দ্রিক (১৯), লুকাস পাকেতা (২০), লুইজ হেনরিকে (২১), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (২২), এদেরসন (২৩), ইবানিয়েজ (২৪), ইগর থিয়াগো (২৫) এবং রায়ান (২৬)

খুঁজুন