শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বিশ্ব বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
logo

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন লেবাননে ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলা হলে তার জবাবে বিশ্বজুড়ে ইসরায়েলের দূতাবাসগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে ।

বুধবার (৪ মার্চ) তিনি বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনের বিরুদ্ধে ইসরায়েলি হুমকির প্রসঙ্গে বক্তব্য দেন।

শেখারচি বলেন,ইসরায়েল বারবার আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির তোয়াক্কা না করার প্রমাণ দিয়েছে।

তিনি দাবি করেন, উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনা ও বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান সংযম প্রদর্শন করেছে।

শেখারচি বলেন,যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে ইরানের শত্রুতা বা সংঘাত নেই।

ইসরায়েলের হুমকির সরাসরি জবাবে তিনি বলেন, ‘লেবাননে ইরানের দূতাবাসে কোনো হামলা হলে ইরান বিশ্বজুড়ে সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে।

তিনি আরও বলেন,যদি ইহুদিবাদী গোষ্ঠী এমন কোনও আগ্রাসন চালায়, তাহলে আমরা নিঃসন্দেহে এর পাল্টা জবাব দেব।

চলমান সংঘাতে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে ‘পরাস্ত করার’ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

খুঁজুন