শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১ ঘণ্টা পর ফিরলো ফেসবুক-মেসেঞ্জার ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপপর্বে উত্তেজনা যে ১০ হাইভোল্টেজ ম্যাচ সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত ঢাকায় যোগ দিয়েই দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় নতুন ভারতীয় হাইকমিশনারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের কোনো সুস্পষ্ট রূপরেখা নেই: নাহিদ ইসলাম খুলনায় যৌথ অভিযানের মাঝেই দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বাজেটে: অর্থমন্ত্রী দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার
জাতীয় বিশ্ব পরিবেশ দিবস আজ
logo

বিশ্ব পরিবেশ দিবস আজ

পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ৫ জুন বিশ্বের প্রতিটি দেশে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস।

আজ দিবসটি উপলক্ষে প্রতিটি দেশেই সরকারি নানা কর্মসূচি থাকে। সেই সঙ্গে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক ও স্লোগান প্রতিযোগিতা, পরিবেশবিষয়ক সেমিনার এবং শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোক্তাদের জন্য সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয় প্রতিটি দেশে।

দিবসটির মাধ্যমে মানুষকে পরিবেশ বিষয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয়। জাতিসংঘ পরিবেশ রক্ষার লক্ষ্যে এ দিবস পালনের ঘোষণা করে।

ইতিহাস থেকে জানা যায়, পরিবেশ রক্ষার তাগিদ সর্বপ্রথম ভাবতে শুরু করে সুইডেন। এ কারণে ১৯৬৮ সালের ২০ মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার।

ওই চিঠিতে তুলে ধরা হয় প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে গভীর উদ্বেগের কথা। সেসব উদ্বেগের সমাধানের উপায় খুঁজতে সদস্যরাষ্ট্রগুলোর সম্মতিতে এক সম্মেলনের ডাক দেয় জাতিসংঘ।

এরপর সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়।

সুইডেনের ওই চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক এ সংঘটি।

এর পরিপ্রেক্ষিতে ১৯৭৪ সালে প্রথম সম্মেলনের প্রথম দিন ৫ জুনকে জাতিসংঘ 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে ঘোষণা করে। সে বছর থেকেই প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

খুঁজুন