শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১ ঘণ্টা পর ফিরলো ফেসবুক-মেসেঞ্জার
জাতীয় বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
logo

বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে

বাংলাদেশ নারী ফুটবল দল সাফ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ এক জয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।

বুধবার ( ৩ জুন) গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামের অনুষ্ঠিত সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২৩ মিনিটে নেপালের হয়ে গোল করেন নেপালের গীতা রানা। তবে সেই ধাক্কা সামলে প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ এক গোল করে সমতায় ফেরান ঋতুপর্ণা। তিনি কর্নার থেকে সরাসরি বল জালে জড়িয়ে দেন।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। ম্যাচ যখন প্রায় ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের শেষ মুহূর্তে জয়সূচক গোলটি আসে বাংলাদেশের হয়ে। সাগরিকার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলের অ্যাসিস্ট করেন শাসসুন্নাহার জুনিয়র।

এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের এর ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ। টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সে আবারও শিরোপার স্বপ্ন দেখছে দলটি।

বাংলাদেশের এই সাফল্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। এখন চোখ ফাইনালের দিকে—চূড়ান্ত লড়াইয়ে ইতিহাস গড়তে পারে কিনা, সেটাই দেখার অপেক্ষা। আগামী ৬ই জুন ভারতের গোয়ায় ফাইনাল অনুষ্ঠিত হবে।

খুঁজুন