শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১ ঘণ্টা পর ফিরলো ফেসবুক-মেসেঞ্জার ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপপর্বে উত্তেজনা যে ১০ হাইভোল্টেজ ম্যাচ সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত ঢাকায় যোগ দিয়েই দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় নতুন ভারতীয় হাইকমিশনারের
জাতীয় বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা
logo

বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

নিয়োগ পেয়েছেন উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে পরিচালক হিসেবে মনোনীত করেছে।

আজ অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির বোর্ড সভায় তিনি যোগ দেবেন।

রুবাবা দৌলা হচ্ছেন বিসিবির দ্বিতীয় নারী পরিচালক। এর আগে এনএসসির মনোনয়নে বোর্ডে আসেন ইশফাক আহমেদ, তবে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে এনএসসি তার মনোনয়ন প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে তার স্থলাভিষিক্ত হন রুবাবা।

রুবাবা দৌলা এর আগে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা (ঈগঙ) ছিলেন। তার সময়েই গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে যুক্ত ছিল।

ক্রীড়া প্রশাসনের পাশাপাশি রুবাবা দৌলা বাংলাদেশের কর্পোরেট জগতে একজন পরিচিত মুখ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

ব্যক্তিগত জীবনে তিনি শিল্পী কামরুল হাসানের ভাতিজি এবং জনপ্রিয় নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের ভাতিজি। বাংলাদেশের নারীদের বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ নারী পুরস্কার লাভ করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন